ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোর্টের রায়ে ২০ বছর পর ‘বাল্যবিয়ে’ থেকে মুক্তি পেলেন তরুণী

আকাশ নিউজ ডেস্ক: 

ঘটনাটি ভারতের রাজস্থানের। সেখানে রেখা নামের এক তরুণীকে ছোটবেলায় বিয়ে দিয়েছিলেন বাড়ির লোক। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই বিয়ে মানতে চাননি ওই তরুণী। সেই বিয়ে থেকে মুক্তি পেতে শেষ পর্যন্ত কোর্টের দ্বারস্থ হন রেখা। অবশেষে শৈশবে হওয়া সেই বিয়ে বৈধ নয় বলে রায় দিয়েছেন রাজস্থানের আদালত।

এতে ২০ বছর পর সেই বিয়ে থেকে মুক্তি পেয়ে খুশি তরুণী। জানা গেছে, বাড়ির লোকজন স্থানীয় এক বালকের সঙ্গে বিয়ে দিয়ে দেন রেখার। বিয়ে হয়ে গেলেও বাপের বাড়িতেই থাকতেন রেখা। কিন্তু বছর খানেক আগে রেখাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন শ্বশুরবাড়ির লোক। ছোটবেলায় বিয়ে হলেও বড় হওয়ার পর তাদের ফের এক বার বিয়ে দেওয়ার প্রথা রয়েছে রাজস্থানের কিছু কিছু এলাকায়। প্রথাটির নাম ‘গৌনা’। রেখা এই প্রথায় আবদ্ধ হতে রাজি হননি।

পরে এ বিয়ে থেকে মুক্তি চেয়ে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হন রেখা। স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্তার দাবি, রেখা বিয়েতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোক পঞ্চায়েত বসান। পঞ্চায়েত বলা হয়, বিয়ে অস্বীকার করলে ১০ লক্ষ রুপি ‘ক্ষতিপূরণ’ দিতে হবে। উপায় না দেখে রাজস্থানের একটি কোর্টে যান রেখা। রেখার আবেদনে সাড়া দিয়ে কোর্ট জানিয়ে দিয়েছে, এক বছর বয়সে হওয়া সেই বিয়ে আইনসিদ্ধ নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোর্টের রায়ে ২০ বছর পর ‘বাল্যবিয়ে’ থেকে মুক্তি পেলেন তরুণী

আপডেট সময় ১০:১৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২