ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসির কাছে প্রতিবাদলিপি দেবে পিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপে মঙ্গলবার আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচের উত্তেজনা অনেকটাই সীমা লঙ্ঘণ করে গেছে। আফগান পেসার ফরিদ আহমেদের দিকে তেড়ে গেলেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলি। শুধু তাই, তাকে ব্যাট দিয়ে পেটাতেও উদ্যোগি হতে দেখা গেছে আসিফ আলিকে।

যদিও শেষ পর্যন্ত কোনো আনাকাঙ্খিত ঘটনা আর ঘটেনি। অন্য ক্রিকেটাররা এসে মাঝে দাঁড়িয়ে যান এবং দু’জনকে ছাড়িয়ে নেন। মাঠের এই ঘটনার রেশ গিয়ে পড়েছে গ্যালারিতেও। সেখানে আফগান সমর্থকদের বেশ উত্তেজিত হতে দেখা যায় এবং পাকিস্তানি সমর্থকদের ওপর হামলে পড়তেও দেখা যায়।

এসব বিষয় নিয়ে, বিশেষ করে গ্যালারিতে আফগান সমর্থকদের হামলার ঘটনার বিষয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাই জানিয়েছেন এ তথ্য।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে রমিজ রাজা বলেন, ‘আপনি সন্ত্রাসী কার্যকলাপকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে পারেন না। আর এ ধরনের পরিবেশ আপনাকে অসুস্থ করে তুলবে। আমরা আইসিসিকে লিখিতভাবে জানাব, নিজেদের উদ্বেগের কথা তুলে ধরব। যা করা সম্ভব করব। কারণ, দৃশ্যগুলো ছিল বীভৎস।’

এবারই প্রথম এমন কিছু ঘটেনি জানিয়ে রমিজ বলেন, ‘এমন কিছু এবারই প্রথম ঘটেনি। হার ও জিত খেলারই অংশ। এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ছিল। কিন্তু আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত। পরিবেশ ভালো না থাকলে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না। আর এ কারণে আমরা নিজেদের যন্ত্রণা ও হতাশার কথা আইসিসিকে জানাব। ভক্তদের কাছে আমাদের দায় আছে, যেকোনো কিছু হতে পারত। আমাদের দল বিপদে পড়তে পারত। প্রটোকল মেনেই আমরা অভিযোগ জানাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসির কাছে প্রতিবাদলিপি দেবে পিসিবি

আপডেট সময় ০১:১৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২