ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নতুন মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না: আইনমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির নেতাকর্মীদের নতুন কোনো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে না, আগের মামলায় যারা পালিয়েছিল তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইর উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সাব-রেজিষ্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে । বর্তমানে কোনো মামলা দিয়ে বিএনপির কোনো নেতাকর্মীকে সরকার গ্রেপ্তার করছে না। আগের অনেক মামলায় বিএনপির নেতাকর্মীরা পালিয়ে ছিলেন তাদেরকে সরকার গ্রেফতার করছে।

আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে দুইটি শর্তে। এই দুইটি শর্ত স্বীকার করেই তিনি মুক্তি পেয়েছেন। এখন বিভিন্ন মামলায় জামিনে আছেন। সে অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই চিকিৎসা নিতে হবে বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

পরে তিনি সেখানে বৃক্ষরোপণ করেন ও আলোচনা সভায় যোগদান করেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নতুন মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২