ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছিনতাইকারীকে রুখে দেওয়া তরুণীর সাহসিকতার ভিডিও ভাইরাল

আকাশ নিউজ ডেস্ক: 

নিজের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বদরপুরের এক তরুণী। ফলে মোবাইল ছাড়াই ছিনতাইকারী পালিয়ে যেতে বাধ্য হন।

ওই এলাকার একটি গোপন ক্যামেরায় (সিসিটিভি) রেকর্ড হয়ে যায় ঘটনাটি। মোবাইল রক্ষায় তরুণীর সাহসিকতার এই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

পুলিশ জানায়, ঘটনাটি গত ৪ সেপ্টেম্বর ঘটে। তরুণী তাজপুর পাহাড়ি নামের এলাকায় তার বন্ধুর সঙ্গে দেখা করে বাসায় ফিরছিলেন।

১৪-সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ফোন ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারীর হাত সর্বশক্তি দিয়ে চেপে ধরেন ওই তরুণী। এ সময় ওই ব্যক্তি পাল্টা আঘাত করেন তরুণীটিকে। তরুণীকে কয়েকটি ঘুষিও মারেন। এতেও তিনি ছেড়ে দেননি ছিনতাইকারীর হাত। ওই ব্যক্তি নিজেকে মুক্ত করার চেষ্টা করেন, কিন্তু তরুণীর কবজি শক্তিশালী ছিল। ধস্তাধস্তির একসময় ছিনতাইকারীর পায়ের সেন্ডেল খুলে যায়। তখন ছিনতাইকারী ভয়ংকরভাবে তরুণীকে আঘাত করেন। তরুণীর কাঁধে সজোরে ঘুষি মারেন। এর পরপরই ক্যামেরার ফ্রেম থেকে বাইরে চলে যান তারা।

টি-শার্ট-ট্রাউজার পরা ওই তরুণীর পায়ে স্নিকার, কাঁধে ঝোলানো ব্যাগ ছিল। যখন তরুণী ছিনতাইকারীর একটি হাত জাপটে ধরেন। তার অন্য হাতে ছিল মোবাইল ফোনটি।

যেখানে ঘটনাটি ঘটেছে সেটিকে নির্জনস্থান বলে মনে হচ্ছে এবং আশপাশে বেশ কয়েকটি গাড়ি থামা অবস্থায় দেখা যায়।

পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে তারা ফোনকল পান। ঘটনাস্থলে পৌঁছানোর আগে ওই ব্যক্তি পালিয়ে যান। সংঘর্ষের সময় ফোনটি ছিটকে পড়ায় ওই ব্যক্তি তা আর নিতে পারেননি।

এ ঘটনায় মামলা করা হয়েছে এবং ভিডিওতে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছিনতাইকারীকে রুখে দেওয়া তরুণীর সাহসিকতার ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৭:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২