ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিরোধী দল নির্মূলের চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশ থেকে বিরোধী দল নির্মূলের হীন চক্রান্তে মেতে উঠেছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীল-নকশা তৈরি করেছে। সরকার তার অবৈধ ক্ষমতায় টিকে থাকার জন্য সারাদেশে শুরু করেছে হত্যা, গুম, খুন, হামলা-নির্যাতন। এ সরকার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আচরণের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এর মাধ্যমে তাদের ফ্যাসীবাদী চরিত্রই উদঘাটিত হচ্ছে। সার্বিক ক্ষেত্রে ব্যর্থতার দায়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্ববান জানানো হয়েছে দলের স্থায়ী কমিটির এই বৈঠকে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির অনুষ্ঠিত ভার্চুয়ালী বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে তিনি এ বিবৃতি দেন। এক বৈঠকে দেশব্যাপী বিরোধী দল নির্মূলের উদ্দেশ্যে সরকারের হীন চক্রান্তের তীব্র সমালোচনা করা হয়।

বিবৃতিতে তিনি জানান, পুলিশের গুলিতে নিহত, হেফাজতে মৃত্যু ও হামলা নির্যাতনের বিষয়ে প্রতিটি ঘটনায় মামলা দায়ের করার জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে ‘আইনী সেল’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ভবিষ্যত কর্ম-পরিকল্পনা পর্যালোচনা করা এবং তা জাতীয় স্থায়ী কমিটিতে উপস্থাপন করে অনুমোদন নেওয়ার জন্য ড. আব্দুল মঈন খানকে আহ্বায়ক এবং ড. জাবিউল্লাহ, জহির উদ্দিন স্বপন ও এবিএম মোশারফ হোসেনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অতিদ্রুত প্রস্তাব পর্যালোচনা করে স্থায়ী কমিটিতে রিপোর্ট উপস্থাপন করবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, দেশের চরম অর্থনৈতিক সংকট চলছে। এর মাঝে আওয়ামী লীগের রাজনৈতিক প্রচার চালাতে জনগণের ১৩২ কোটি টাকার অর্থ অপচয়ের এলইডি প্রকল্প গ্রহণ করেছে সরকার। শুধুমাত্র দুর্নীতি আর নির্বাচনের আগে ফায়দা লোটার জন্যই এই ধরনের প্রকল্প নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিরোধী দল নির্মূলের চক্রান্ত করছে সরকার : মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২