ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ : সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বর্তমানে চলছে এশিয়া কাপের লড়াই, এরপর আসছে ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট লড়াই। চার-ছক্কার খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে অস্ট্রেলিয়ায়। এই আসর সামনে রেখেই চলছে নানা আলাপ, জল্পনা-কল্পনা।

এদিকে, এশিয়া কাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দল আগামী ১২ তারিখ থেকে অনুশীলনে নামছে। তার আগে আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি মনে করেন বিশ্বকাপ জয়ের সক্ষমতা রয়েছে বাংলাদেশ দলের। সুজন বলেন, এশিয়া কাপের দুঃস্মৃতি ভুলে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এখানেই শেষ নয়, টাইগারদের বিশ্বকাপ জয়ের সক্ষমতাও রয়েছে, বিশ্বাস তার।

তিনি বলেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে। আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। টি-টোয়েন্টিতে স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ : সুজন

আপডেট সময় ০৭:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২