ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুশফিক মাঠ থেকে বিদায় নিলে বেশি ভাল লাগতো: রাজ্জাক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপে মুশফিকুর রহিম আর আব্দুর রাজ্জাক একসাথে ক্রিকেট খেলেছিলেন। বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন জাতীয় দলের নির্বাচক। আর মুশফিকুর রহিম এখনো খেলছেন এবং সদ্য টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সাবেক সহযোদ্ধা মুশফিকের এই সরে দাঁড়ানোকে কিভাবে দেখছেন আব্দুর রাজ্জাক? সোমবার রাজ্জাক নিজ মুখেই দিয়েছেন এর উত্তর। জাতীয় দলের এ সাবেক বাঁ-হাতি স্পিনার মনে করেন, মুশফিক মাঠ থেকে বিদায় নিতে পারলে খুব ভাল হতো।

রাজ্জাকের কথা, ‘বড় মাপের বা যে কোনো খেলোয়াড়, জাতীয় দলে খেলেছে তারা সবাই দেশের জন্য কিছু না কিছু করেছে। তারা আসলে আনুষ্ঠানিকভাবে অবসরটা ডিজার্ভ করে।’

তবে রাজ্জাক মানছেন, ‘এটা যার যার ব্যক্তিগত মতের ওপর নির্ভর করে। এটা আসলে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তবে রাজ্জাক মনে করেন, ‘মুশফিক যেহেতু এশিয়া কাপ শেষে দেশে ফিরে অবসরের ঘোষণা দিয়েছে, তাই এশিয়া কাপের আগে বোর্ডকে, টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিতে পারতো যে এশিয়া কাপই আমার শেষ। আমি ওই আসরেই অবসর নেব।’

‘আমার কাছে মনে হয়েছে ও যেহেতু বলবেই তাই এশিয়া কাপের মধ্যে বলে দিলেও খারাপ কিছু হতো না। তাহলে হয়তো আমাদের দেশেও এ রকম একটা কথা চালু হত। আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ দেশের বড় বড় খেলোয়াড় মাঠের মধ্যেই থ্যাঙ্কইউ বলে গেছে। তো ও রকম কিছু হলে কিন্তু ভালো হয়। সবাই একসঙ্গে জানতে পারলো। বিশ্ব জানলো, আন্তর্জাতিক মিডিয়াগুলো জানলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুশফিক মাঠ থেকে বিদায় নিলে বেশি ভাল লাগতো: রাজ্জাক

আপডেট সময় ১২:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২