ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নয়া দিল্লিতে আন্তর্জাতিক লিভার সম্মেলনে আমন্ত্রিত বক্তা অধ্যাপক ডা. স্বপ্নীল

আকাশ জাতীয় ডেস্ক:

ভারতের নয়া দিল্লিতে স্যার গঙ্গারাম হাসপাতাল আয়োজিত ‘ক্লিনিকস ইন হেপাটো-বিলিয়ারি ডিজিজেস ২০২২’ সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. আল মাহতাব স্বপ্নীল।

তিনি হেপাটাইটিস বি’র চিকিৎসায় ন্যাসভ্যাকের ভূমিকা নিয়ে ভার্চুয়ালি লেকচার দেন। এই নিয়ে পরপর দুদিন জাপান ও ভারতে দুটি গুরুত্বপূর্ণ লিভার সম্মেলনে আমন্ত্রিত হয়ে ন্যাসভ্যাক নিয়ে বললেন তিনি।

সম্প্রতি তারা ন্যাসভ্যাকের নতুন কিছু আপডেট দুটি শীর্ষ আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করার পর থেকেই ন্যাসভ্যাক নিয়ে সারা বিশ্বে লিভার বিশেষজ্ঞদের আগ্রহ ক্রমেই বাড়ছে। তাদের সর্বশেষ গবেষণায় দেখা যাচ্ছে ন্যাসভ্যাক দিয়ে চিকিৎসা শেষ করার তিন বছর পরও অন্য কোনো চিকিৎসা ছাড়াই লিভার সম্পুর্ণ ভালো থাকে।

উল্লেখ্য, বাংলাদেশে উদ্ভাবিত প্রথম ওষুধ ন্যাসভ্যাক যা বাংলাদেশে এরই মধ্যে অনুমোদন পেয়েছে। আশা করা যায় শিগগিরই দেশের হেপাটাইটিস বি ভাইরাসের আক্রান্ত রোগীরা ন্যাসভ্যাক ব্যবহার করে সুফল পাবেন। কিউবাসহ বিশ্বের একাধিক দেশে ন্যাসভ্যাক ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি জাপানের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাপানি হেপাটাইটিস বি আক্রান্ত রোগীদের ওপর ন্যাসভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এবং এর সুফলও পাওয়া যেতে শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নয়া দিল্লিতে আন্তর্জাতিক লিভার সম্মেলনে আমন্ত্রিত বক্তা অধ্যাপক ডা. স্বপ্নীল

আপডেট সময় ১১:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২