ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

‘‌পুলিশ আন্তর্জাতিক আইন মানছে না, কথায় কথায় গুলি চালাচ্ছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, নারায়ণগঞ্জে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ হলেও তাতে আক্রমণ করা হয়েছে। পুলিশ আন্তর্জাতিক পুলিশ আইন মেনে চলছে না। তারা কথায় কথায় গুলি চালাচ্ছে।

রবিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার একমাত্র মাধ্যম ভয় সৃষ্টি করা। বিরোধী দল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, সে জন্য মাঠ খালি করতে হামলা ও আক্রমণ করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ ঘাবড়ে গিয়ে বিরোধী দলের কর্মসূচিতে হামলা শুরু করেছে। সরকারি দল বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে চায়। বিএনপিকে সেদিকে নিতে না পারায় আওয়ামী লীগ মনঃকষ্টে ভুগছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সারা দেশে গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির কর্মসূচিতে নিহত, আহত, গ্রেফতার ও ভাঙচুরের ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন। এছাড়া বিএনপির সভা-সমাবেশে হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা জাতিসংঘকে অবহিত করা হবে বলে জানান মির্জা ফখরুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

‘‌পুলিশ আন্তর্জাতিক আইন মানছে না, কথায় কথায় গুলি চালাচ্ছে’

আপডেট সময় ০৫:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২