ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান

দরকার হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে: ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক:

গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার হলে আবার মুক্তিযুদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে নারায়ণগঞ্জে যুবদলকর্মী নিহতের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সরকারের পক্ষ থেকে এ ধরনের গুম, খুন, হত্যা করা হবে জেনেই আমরা মাঠে নেমেছি উল্লেখ করে ইশরাক বলেন, যত গুম, খুন, মামলা, হামলা হোক না কেন এবার আর আর পিছু হটবো না।

শোকের মাস আগস্টে সারাদেশের মানুষ শোক পালন করা নিয়ে আওয়ামী লীগকে প্রশ্ন ছুড়ে তিনি বলেন, তাদের কষ্টই শুধু কষ্ট, আর আমাদের কষ্ট কষ্ট নয়। ওদের লোক মারা গেলে সারা মাস আমরা শোক পালন করবো কিন্তু আমাদের নেতাকর্মীদের যে পাখির মতো হত্যা করা হচ্ছে সেটার জবাব কে দেবে। সে কী বাংলাদেশের নাগরিক নয়। সে কী জনগণ না। তার কী প্রতিবাদ করার অধিকার নেই।

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদলকর্মী নিহত হওয়ার পর তিনি আসলেই যুবদলের কর্মী কিনা আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন ইশরাক।

তিনি বলেন, তারা রাজনৈতিকভাবে এতটাই দেওলিয়া হয়ে গেছে নিহত শাওনের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তুলছে এখন।

এ সময় ইশরাক সরকারকে হুঁশিয়ারি করে বলেন, দরকার হলে আরেকটা মুক্তিযুদ্ধ করে এ সরকারকে অবৈধ ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করা হবে। যেভাবেই হোক জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

দরকার হলে আরেকটা মুক্তিযুদ্ধ হবে: ইশরাক

আপডেট সময় ১১:৫০:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২