ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশের কোথাও জবাবদিহিতা নেই : জি এম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে নারীরাও এখন অপহরণ হচ্ছে। হতভাগ্য নারীদের কেউ ফিরে আসছেন আবার কেউ চিরদিনের মতো হারিয়ে যাচ্ছেন। বিদেশি গণমাধ্যমে এমন সংবাদে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। দেশে এখন আর গণতন্ত্র নেই। দেশের মানুষের কোনো অধিকার নেই। দেশের কোথাও জবাবদিহিতা নেই।

শনিবার দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে মৌলভীবাজারের ব্যবসায়ী আলতাফুর রহমানের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় পার্টি সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে। জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের বি-টিম নয়। আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা দেশের মানুষের সঙ্গে মিথ্যাচার করে বলেছে, এরশাদের জাতীয় পার্টির শাসনামলের চেয়ে জনগণকে বেশি অধিকার দেওয়া হয়েছে। আসলে পল্লীবন্ধুর দেশ পরিচালনার সময় সাধারণ মানুষ যে অধিকার ভোগ করেছে এখন তার ছিটেফোটাও নেই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, আতিকুর রহমান আতিক, মৌলভীবাজার জেলা আহ্বায়ক কামাল উদ্দিন, সদস্য সচিব মাহমুদ আলম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, ফখরুল ইমাম এমপি, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আখতার এমপি, মেজর (অব.) রানা মো. সোহেল এমপি, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, হেনা খান, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, জাহাঙ্গীর আলম পাঠান, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, তফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, আলমগীর হোসেন, আরিফুল ইসলাম রুবেল, মখলেছুর রহমান বস্তু, শামীম আহমেদ রিজভী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট

দেশের কোথাও জবাবদিহিতা নেই : জি এম কাদের

আপডেট সময় ০৭:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২