ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জনগণের তরঙ্গ সুনামিতে টিকতে পারবে না সরকার : ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

জনগণের যে উত্তাল তরঙ্গ শুরু হয়েছে, সেই তরঙ্গ সুনামিতে (সরকার) তারা কেউ টিকতে পারবে না, ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫ তম কারামুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, গ্রেফতার ও হামলা করে তারা আমাদের ন্যায় ও শান্তিপূর্ণ আন্দোলনকে প্রতিরোধ করতে চায়। আমাদের নিজেদেরকে মুক্ত করতে, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে রাজপথের আন্দোলনে বিজয় অর্জন করতে হবে। আমাদের লক্ষ্য একটি আন্দোলনের মধ্য দিয়ে জনতা বিরোধী, ফ্যাসিবাদী, মানবতা বিরোধী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরতে বাধ্য করতে হবে। তাদেরকে পদত্যাগ করিয়ে নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের কাছে ক্ষমতা হস্তান্ত করতে হবে এবং সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। এরপর নিরপেক্ষ নতুন সরকার নতুনভাবে নির্বাচন কমিশন (ইসি)গঠন করবেন। তারপরে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের সংসদ এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তার আগে এ দেশের জনগণ কোনো কিছুই মেনে নেবে না। সরকারের জন্য সবচেয়ে ভালো হবে তারা যদি এখনই এসব দাবি মেনে নেয়। তা নাহলে জনগণের যে উত্তাল তরঙ্গ শুরু হয়েছে, সেই তরঙ্গ সুনামিতে তারা কেউ টিকতে পারবে না, ভেসে যাবে।

তিনি বলেন, পুলিশ ও আওয়ামী লীগ সরকার কোনো ছাড় দেবে না। জনগণের শক্তি দিয়ে ছাড় আদায় করে নিতে হবে। যত বেশি মানুষকে নিয়ে আমরা রাজপথ দখল করতে পারব বা রাজপথে নামতে পারব, তত বেশি তারা পরাজিত হবে। আজকে পত্রপত্রিকা গুলো লিখেছে আওয়ামী লীগ কি ভয় পেয়েছে? ভয় পেয়ে পাল্টা আক্রমণ শুরু করেএছ? নারায়ণগঞ্জে নিহত শাওন যুবদলের কর্মী, সে অবশ্যই বিএনপিকে সমর্থন করতো।

বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাম্মি আক্তার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ)সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জনগণের তরঙ্গ সুনামিতে টিকতে পারবে না সরকার : ফখরুল

আপডেট সময় ০৪:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২