ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি:ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন

রাজনীতির মাঠে বিএনপিকে খেলার আহ্বান শাজাহান খানের

আকাশ জাতীয় ডেস্ক:

আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, মানুষ খুন আর জ্বালাও পোড়াও কর্মকাণ্ড ছেড়ে রাজনীতির মাঠে বিএনপিকে খেলার আহ্বান জানালেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

আজ শনিবার সকালে মাদারীপুরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আর কখনো এই দেশে হবে না। এই নিয়ে জনগণকে বিভ্রান্তি করে জ্বালাও পোড়াও খুনের আন্দোলন শুরু করছে। এসব বন্ধ করে রাজনীতির মাঠে খেলতে আসুন। আপনারাও মাঠে নামুন। আওয়ামী লীগও জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে। জনগণই ঠিক করবে খেলায় কে জিতবে আর কে হারবে।

তিনি এসময় আরও বলেন, আপনারা আন্দোলনের নামে হত্যা খুন আর পুলিশের উপরে হামলা করলে পুলিশ বসে থাকবে না। তারা আপনাদের সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ করবেই।

প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈনুদ্দিনসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

রাজনীতির মাঠে বিএনপিকে খেলার আহ্বান শাজাহান খানের

আপডেট সময় ০১:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২