ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। শনিবার টাউন্সভিলে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে। ১১ ওভার বাকি রেখে ওই রান টপকে যায় সফরকারী দল। নিজেদের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতলো জিম্বাবুয়ে।

অজিদের ১৪১ রানের ৯৪ রানই এসেছে ওয়ার্নারের ব্যাটে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাদের ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে লেগ স্পিনার রায়ান বার্ল। মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন তিনি।

১৪২ রানের লক্ষ্য নেমে টাকুডওয়ানশে কাইটানো ও মারুমানি আনেন ভালো শুরু। নবম ওভারে দলের ৩৮ রানে জশ হ্যাজেলউডের শিকার হয়ে ১৯ রান করে বিদায় নেন কাইটানো। এরপর দ্রুত অভিজ্ঞ তিন ব্যাটারকা হারিয়ে ফেলে সফরকারীরা।

কিন্তু আরেক প্রান্তে দলকে আগলে রাখছিলেন মারুমানি। থিতু হওয়া এই ব্যাটার আউট হওয়ার আগে ৪৭ বলে করেন ৩৫ রান। এরপর টনি মনোইউঙ্গাকে নিয়ে ৩৮ রানের ভীষণ গুরুত্বপূর্ণ জুটি পান চাকাভা। অ্যাস্টন অ্যাগারের বলে মনোইউঙ্গা ১৭ রানে আউট হয়ে গেলেও বার্লকে নিয়ে কাজটা সেরে ফেলেন চাকাভা। চাকাভার ৭২ বলে ৩৭ রানে ভর করে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যায় জিম্বাবুয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

আপডেট সময় ০১:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২