ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাবাকে খুন, পলাতক ছেলে গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বরুড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহতের ঘটনায় অবশেষে রিমন আহমেদ নামে ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঘাতক রিমন (১৫) উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুরিয়ারা গ্রামের জুলহাস মোল্লার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট মুরিয়ারা গ্রামে পারিবারিক নানা বিষয় নিয়ে জুলহাস মোল্লা ও তার স্ত্রীর রূপা আক্তারের মাঝে ঝগড়া শুরু হয়। এ সময় তাদের সন্তান স্কুলছাত্র এবং চান্দিনার কাদুটি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী রিমন আহমেদ বাবা-মায়ের ঝগড়া থামানোর চেষ্টা করে। ঝগড়া থামাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে বাবাকে ভয় দেখাতে গিয়ে পেটে ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়।

স্থানীয়রা জুলহাস মোল্লাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ১১ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে জুলহাস মোল্লার (৪০) মৃত্যু হয়। ১২ আগস্ট নিহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই রিমন পলাতক ছিল।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে রিমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। পিতা জুলহাস মোল্লাকে ছুরিকাঘাতের দায় স্বীকার করেছে রিমন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডি-৮ জোটে বাণিজ্যিক চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

বাবাকে খুন, পলাতক ছেলে গ্রেফতার

আপডেট সময় ১০:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২