ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যাচ শেষে মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব হংকংয়ের ক্রিকেটারের

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের এশিয়া কাপে নবাগত দল হংকং নিজেদের প্রথম ম্যাচেই অনেকের হৃদয় জয় করে নিয়েছে। ভারতের মতো বিশ্বকাপজয়ী দলের বিপক্ষে অপেশাদার ক্রিকেটারদের নিয়ে গড়া হংকং দল একটুও ভড়কে যায়নি। শেষ বল পর্যন্ত লড়াই করে ৪০ রানে হেরেছে দলটি।

ম্যাচে পাকিস্তানি বংশোদ্ভূত বাবর হায়াতের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত কিঞ্চিত শাহ ৭১ রানের জুটি গড়েন। কিঞ্চিতের ৩০ রান দলের দ্বিতীয় সর্বোচ্চ।

এমন ইনিংস খেলে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন কিঞ্চিত শাহ। তবে ব্যক্তিগত এক ঘটনায় এখন আলোচনায় কিঞ্চিত শাহ।

ম্যাচের শেষে দুবাইয়ের গ্যালারিতে হাঁটু গেড়ে বসে নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন হংকংয়ের এ তারকা ক্রিকেটার।

আংটি এগিয়ে দিয়ে কিঞ্চিত বলেন—তুমি কি আমাকে বিয়ে করবে? বিস্ময়ে অভিভূত প্রেমিকা শুরুতে ঠিক বুঝে উঠতে পারছিলেন না, কী করবেন। পরে নিজেকে সামলে নিয়ে সহাস্যে গ্রহণ করেছেন প্রস্তাব, ‘হ্যাঁ, নিশ্চয়ই।’

তার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন বান্ধবী। হ্যাঁ বলার পরেই বান্ধবীকে আঙটি পরিয়ে দেন কিঞ্চিত। মাঠের ধারে উপস্থিত হংকংয়ের ক্রিকেটাররা করতালি দিয়ে অভিনন্দন জানান কিঞ্চিতকে। তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন গ্যালারিতে উপস্থিত থাকা দর্শকরাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যাচ শেষে মাঠেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব হংকংয়ের ক্রিকেটারের

আপডেট সময় ০৭:১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২