ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুজনের খোঁচার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রীলংকার কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে বাঁচামরার লড়াইয়ে আজ মাঠে নামবে শ্রীলংকা ও বাংলাদেশ। তার আগেই কথার লড়াইয়ে মেতেছে দুই দল।

এ লড়াইটা শুরু করেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। মঙ্গলবার আফগানিস্তানের বোলাদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশকে হেয় করে মন্তব্য করেছেন তিনি।

শানাকার মতে, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো দুর্দান্ত বোলার নেই। সাকিব ও মোস্তাফিজ ছাড়া বিশ্বমানের বোলার নেই বাংলাদেশ দলে। এতেই থামেননি শানাকা। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সহজ বলেও মন্তব্য করেছেন তিনি।

শানাকার এমন চাঁছাছোলা মন্তব্যের পাল্টা জবাব সেদিন দেননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। একদিন পর অবশ্য মিরাজ বলেন, শানাকার এ ধরনের মন্তব্যের জবাব মুখে না দিয়ে মাঠেই দিতে চান টাইগাররা।

আজ এসেছে সেই সময়। তবে তার আগেই মুখেই জবাব দিয়ে বসলেন টাইগার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিনি খোঁচা দিয়ে বসলেন, বাংলাদেশ দলে দুজন বিশ্বমানের বোলার থাকলেও শ্রীলংকা দলে তো কোনো বোলারই দেখছেন না তিনি।

দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে সংবাদ সম্মলেন বুধবার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি জানি না, দাসুন শানাকা এটি কেন বলেছে! অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে— আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’

সুজনের এমন মন্তব্যে চটেছেন শ্রীলংকা দলের স্পিন বোলিং কোচ পিয়াল বিজেতুঙ্গা। সুজনের মন্তব্যকে অযৌক্তিক দাবি করে লংকান কোচ।

তিনি বলেন, ‘আমি এই মন্তব্য (সুজনের) জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকত না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না।’

গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে আফগানিস্তানের কাছে। তাই দুই দলের জন্যই আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সুজনের খোঁচার প্রতিক্রিয়ায় যা বললেন শ্রীলংকার কোচ

আপডেট সময় ১২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২