ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বোলার র‍্যাংকিংয়ে আট ধাপ উন্নতি সাকিবের

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন সাবিক আল হাসান। বুধবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানেই বোলারদের তালিকায় সাকিবের বর্তমান অবস্থান ১৯তম।

সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাংকিংয়ে সাকিবের চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের আরেক স্পিনার শেখ মেহেদি হাসান। তবে এক ধাপ নিচে নেমে ১৬তম স্থানে আছেন তিনি। নাসুম আহমেদ পিছিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই স্পিনার আছেন ২২তম স্থানে। তবে আগের মতোই ৩১তম স্থানে আছেন মুস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। দুই নম্বরে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। রশিদ খান দুই ধাপ এগিয়ে এখন তিন নম্বরে। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে হটিয়ে তৃতীয় স্থানটি দখলে নিয়েছেন রশিদ খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বোলার র‍্যাংকিংয়ে আট ধাপ উন্নতি সাকিবের

আপডেট সময় ১০:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২