ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা মার্কিন অস্ত্রের ঘাটতি:ট্রাম্পকে যৌথ বাহিনী প্রধানের সতর্কতা পাওয়া গেল ভারতের আধার কার্ড, যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন

‘বিএনপি-জামায়াতের মান-অভিমান ওপরে, ভেতরে গলায় গলায় ভাব’ : ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াতে ইসলামীর মান-অভিমান ওপরে তবে ভেতরে এই দুটি দলের গলায় গলায় ভাব রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কৃষক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।

গুম-খুন ইস্যুতে বিএনপি মহাসচিবের সরকারের বিচার দাবি করেছেন। এ নিয়ে ওবায়দুল কাদের বলেন, কার বিচার করবেন? আপনাদের অনেকেরই বিচার বাকি রয়ে গেছে। আদালত, প্রচলিত আদালত না। ইতিহাসের আদালত, জনতার আদালতও আছে। কত হাজার আওয়ামী লীগ কর্মীকে জবাই করেছেন। কত নারী সম্ভ্রম হারিয়েছে। ভুলে গেছেন? শাহ এসএম কিবরিয়া, শামসুর রহমান এভাবে কতজনকে হত্যা করেছেন? এগুলোর বিচার হবে না? এগুলো কি মানবাধিকার লঙ্ঘন নয়? সত্যি যদি কোন লোক গুম হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভয়কে যারা জয় করতে জানে না তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা কাপুরুষ। ভয়কে জয় করতে শিখুন। তেরো বছর ধরে আন্দোলন করতেছেন জনগণের সাড়া নেই। এখন নেতাকর্মীদের মাঠে নামিয়েছেন। নিজেদের মধ্যে মারামারি করছেন। এসব ঘটনা আমরা দেখছি।

তিনি বলেন, অপেক্ষা করুন। নির্বাচনে আসুন। নির্বাচনে প্রতিদ্বন্দি্বতা করুন। কার কত ভোট আছে, কেমন জনপ্রিয়তা তা বোঝা যাবে। শেখ হাসিনা তেলের দাম কমিয়ে দিয়েছেন। পৃথিবীতে এরকম নজির নেই। ধন্যবাদ না দিয়ে উল্টো কটূক্তি করছেন।

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্-ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ও কৃষক লীগের সাধারণ সম্পাক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

‘বিএনপি-জামায়াতের মান-অভিমান ওপরে, ভেতরে গলায় গলায় ভাব’ : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২