ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের পরাজয়ের দিনে সুখবর দিলেন লিটন দাস

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার আফগানিস্তানের কাছে শোচনীয় হারে সমর্থকদের দুঃখে ভাসালো বাংলাদেশ। একইদিনে সুখবর দিলেন চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারা ওপেনার লিটন দাস।

তিনি জানালেন, দুই দিন পরই ব্যাটিংয়ে নামবেন।

দারুণ ফর্মে ছিলেন লিটন দাস। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে দেশে ফিরে আসেন এই ওপেনার।

চোট এতোটাই গুরুতর যে, এশিয়া কাপ থেকেই ছিটকে পড়েন। চিকিৎসকরা জানান, ৩-৪ সপ্তাহ লাগবে তার চোট সারতে।

এশিয়া কাপে খেলতে না পারার হতাশাকে ঝেড়ে নিজেকে ফিট করে গড়ে তোলার মিশনে লেগে পড়েন এ উইকেটকিপার-ব্যাটার।

ফিজিওর পরামর্শে ঢাকায় ব্যাটিং বাদে বাকি সব চালিয়ে যাচ্ছিলেন তিনি। নিজের সেই পরিশ্রমের ফল পেলেন লিটন।

মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে ট্রেনার ইফতেখার ইফতি এবং ব্যাটার ইয়াসির রাব্বিকে সঙ্গে নিয়ে বালুর উপর ট্রেনিং করেন লিটন দাস। এই ট্রেনিং সাধারণত পেস বোলাররা করে থাকেন, তবে লিটন-রাব্বি নিজেদের ভারসাম্য ঠিক রাখতেই এমন অনুশীলন করেন। এরপর শেরে বাংলার মাঠে আধাঘণ্টা দৌড়ান লিটন।

কতটা ফিট হতে পেরেছেন? লিটন বলেন, ‘বালুর উপর ট্রেনিংটা করলাম নিজের ভারসাম্য বজায় রাখার জন্য, ব্যাটিং করার সময় কিছুটা সাহায্য করে এটা। আপাতত রানিং, জিম সেশন এগুলোই করছি। আশা করছি দুই দিন পরই ব্যাট হাতে মাঠে নামতে পারব।’

চোট সারতে বিসিবি ট্রেনার ইফতেখার ইফতির অধীনে নিয়মিত অনুশীলন করছেন জাতীয় দলের তিন ক্রিকেটার লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি।

এই লিটনসহ তিন ক্রিকেটারের সর্বশেষ ইনজুরির অবস্থা সম্পর্কে এই ট্রেনার বলেন, ‘ভারী কোন কিছু করা হচ্ছে না। সেই সুযোগ নেই। তবে উন্নতির দিকেই সবাই, তবে এটা নিয়ে সবচেয়ে ভাল ফিজিও বলতে পারবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের পরাজয়ের দিনে সুখবর দিলেন লিটন দাস

আপডেট সময় ০৭:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২