ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮৮ বল খেলেই অস্ট্রেলিয়ার জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর রীতিমত ধুঁকছে জিম্বাবুয়ে। ঘরের মাঠে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ৩-০ ব্যবধানে। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে আরও কঠিন পরিস্থিতিতে রেগিস চাকাভার দল।

অজিদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে মাত্র ৮৮ বলেই লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া।

প্রথম ওয়নডেতে ৫ উইকেটে হেরেছিল জিম্বাবুয়ে। এবার দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে তারা। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই জিতে নিলো স্বাগতিকরা।

টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে অতিথিরা। ১৪ রানে তাদের ৩ উইকেট তুলে নেন এই পেসার।

মাঝে শন উইলিয়ামস (৪৫ বলে ২৯) আর সিকান্দার রাজা (৩৭ বলে ১৭) যা একটু প্রতিরোধ গড়েছিলেন। বাকিরা তো দাঁড়াতেই পারেননি। ২৭.৫ ওভারেই ৯৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৩টি করে উইকেট নেন স্টার্ক আর অ্যাডাম জাম্পা। ২ উইকেট শিকার করেন ক্যামেরুন গ্রিন।

জবাবে ইনিংসের তৃতীয় ওভারেই ১৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়াও। পেসার এনগারাভা তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরান ডেভিড ওয়ার্নার (৯ বলে ১৩) আর অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৬ বলে ১)।

তবে এরপর স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারি জয়ের বন্দরে পৌছে দেন অস্ট্রেলিয়াকে। ৮৪ রানের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন তারা। স্মিথ ৪৭ আর কারে ২৬ রানে অপরাজিত থাকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৮৮ বল খেলেই অস্ট্রেলিয়ার জয়

আপডেট সময় ০৭:১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২