ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি-জামায়াত আলাদা হলেও তাদের চরিত্র-উদ্দেশ্য এক: এসএম কামাল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি-জামায়াত এক সঙ্গে থাকুক আর আলাদা থাকুক তাদের চরিত্র, উদ্দেশ্য ও নীতি-আদর্শ এক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের নানান ষড়যন্ত্র সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলা হবে।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও শিবগঞ্জ উপজেলার তক্তিপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও এর ফলে জনসাধারণের কষ্ট নিয়ে কথা বলেন এসএম কামাল। বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্টের কথা শেখ হাসিনা জানেন এবং সংকট নিরসনে কাজ করছেন। অচিরেই এই কষ্ট নিরসন হবে।

শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে এস এম কামাল আরও জানান, শেখ হাসিনার কারণে দেশের প্রায় ৫২টি উপজেলায় যাদের ঘর নাই, জমি নাই তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। যারা ঢাকায় এসি রুমে বসে শেখ হাসিনার সমালোচনা করেন; তারা যেন আশ্রয় প্রকল্পে এসে দেখে যায়। গ্রাম যে শহরে রুপান্তরিত হয়েছে এগুলো দেখে যেন তারা সমালোচনা করে। যদি মিথ্যে সমালোচনা করে অসহায় মানুষের আর্তনাদ তাদের ধ্বংস করে দেবে।

এ সময় আওয়ামী লীগের এই নেতা আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের খোঁজখবর নেন এবং পানির ব্যবস্থা, পুকুর সংস্কার, মসজিদ নির্মাণসহ তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং স্থানীয় নেতাদের দ্রুত তা সমাধানের নির্দেশনা দেন।

আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, ডা. গোলাম রাব্বানি, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মুনিরুল ইসলাম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপি-জামায়াত আলাদা হলেও তাদের চরিত্র-উদ্দেশ্য এক: এসএম কামাল

আপডেট সময় ০৫:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২