ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকার জাতিসংঘকে এই তালিকা দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতিসংঘে পুলিশ-প্রধানদের সম্মেলনে আইজিপি বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্রের শর্ত সাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার জাতিসংঘকে এই ডেলিগেশন তালিকা দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাসচিব।

৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘে সদস্য দেশগুলোর পুলিশ-প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আইজিপি বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।

মির্জা ফখরুল বলেন, ‘জাতিসংঘের পুলিশ-প্রধান সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ভিসা দেওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সরকার জাতিসংঘকে এই ডেলিগেশনের তালিকা দিয়ে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।’

বর্তমান সরকারকে অবৈধ হিসেবে অভিহিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার ক্ষমতা নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতা-কর্মীদের গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের একজন বেনজীর আহমেদকে তালিকাভুক্ত করে এসব মানবাধিকার লঙ্ঘনকারীকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা মনে করি এই ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রদান বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকার এই ধরনের দায়-দায়িত্বহীন আচরণের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকার জাতিসংঘকে এই তালিকা দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে: ফখরুল

আপডেট সময় ০৫:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২