ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভৈরবে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ জনের

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬) , সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২) ।

শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এই দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশে থেকে আবদুল্লা নামে এক যুবক সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভিতরে গরুর খামারে বসাচ্ছিলেন। এ সময় খুঁটিটি বিদ্যুতের মেইন তারে লেগে গিয়ে ঘটনাস্থলে বিদ্যুৎস্পর্শ হয়ে তিনজনের প্রাণহানি হয়েছে।

এই ঘটনায় আহত হয়েছেন ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে গরুর খামার মালিক আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় ( ১৩)।

গরুর খামারের মালিক আবদুল্লা এবং হরিজন পল্লি থেকে তাদের ডেকে নিয়ে নিজ দায়িত্বে খুঁটি সরাতে গিয়েই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়া এই ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভৈরবে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ জনের

আপডেট সময় ০৩:৫৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২