ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যবসায়ীদেরকে নীতিমালায় আনতে না পারায় বেশি সুযোগ নিচ্ছে: শিল্পমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:   

ব্যবসায়ীদেরকে সরকার নীতিমালার মধ্যে আনতে না পারার কারণে তারা বেশি সুযোগ নিচ্ছে এবং এ কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অন্যদিকে যারা কৃত্রিম সংকট তৈরি করছেন, যারা সিন্ডিকেট করছেন তাদের বিরুদ্ধে সংবাদ লেখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাদের দেশের ব্যসায়ীরা একটু বেশি সুযোগ নিচ্ছে। আমরা ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে পারিনি। আমরা চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সারের কোনো কমতি নেই। আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি।’

এদিকে যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে সংবাদ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার বলেন, ‘বাংলাদেশে খাদ্য শস্যের কোনো অভাব নেই, সারের কোনো সংকট নেই। গুদামে ছয় লাখ থেকে সাত লাখ মেট্রিক টন সার মজুদ রয়েছে। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী দাম বৃদ্ধি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে।’

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার। এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্যবসায়ীদেরকে নীতিমালায় আনতে না পারায় বেশি সুযোগ নিচ্ছে: শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২