ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডমিঙ্গোর ওপর ক্ষুব্ধ বিসিবি! মুখ খুললেন জালাল ইউনুস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হেড কোচ ছাড়াই এশিয়া কাপ খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন সাকিবরা। টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো এখন শুধু টেস্ট ও ওয়ানডে কোচ। টি-২০ ফরম্যাটে নেই। তার জায়গায় বিসিবি নিয়োগ দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীধরন শ্রীরামকে। নিয়োগ দিয়েছে ‘টেকনিক্যাল কনসালটেন্ট’ হিসেবে। ২০ ওভারের ফরম্যাটে শ্রীধরনই ম্যাচ পরিকল্পনা করবেন।

আগামী বছরের ১০ নভেম্বর বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে ডমিঙ্গোর। চুক্তি নবায়নের সম্ভাবনাও নেই বললেই চলে। আর এ বিষয়টি বুঝতে পেরে মনক্ষুণ্ন ডমিঙ্গো। বিসিবির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যও ছুড়েছেন তিনি। যে কারণে বিসিবির কর্মকর্তারাও চটেছেন ডমিঙ্গোর ওপরে। তাকে মুখ বন্ধ রাখতে বলে হুশিয়ারি দিয়েছেন বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তন্মধ্যে অন্যতম বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ডমিঙ্গো একটি পত্রিকায় বোর্ডের বিরুদ্ধে যেসব কথা বলেছেন, এটি কাম্য নয়। তার সঙ্গে এখনো আমাদের চুক্তি রয়েছে। কিছু অভিযোগও আছে তার বিরুদ্ধে। সেসব আমি খণ্ডন করছি না। নিজেদের মধ্যে আলোচনা করব। আমি সভাপতিকে জানিয়েছি। উনিও জানেন। আমরা নিজেদের মধ্যে কথা বলে তার কাছে জানতে চাইব। সিদ্ধান্ত নেব পরে।’

তার আগে গোটা বিষয়টি খতিয়ে দেখতে চান তিনি। ওই মন্তব্য করে ডমিঙ্গো কী ইঙ্গিত দিচ্ছেন তা আগে পরিষ্কার করতে চান জালাল।

বিসিবির এই পরিচালক বললেন, ‘আমার মনে হয়, বোর্ড তাকে চিঠি দিক। তিনি কী বোঝাতে চেয়েছেন, জানতে চাওয়া হোক তার কাছে। যদি তিনি আমাদের কাছে সব কিছু পরিষ্কার করেন, তা হলে আমরা বুঝতে পারব কোথায় সমস্যা হচ্ছে।’

এ চিঠির মানে কী— ডমিঙ্গোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে? জালাল ইউনুস এমনটি মানতে নারাজ। তিনি বললেন, না, শোকজ নয়; চিঠি দেওয়া হবে তার কাছ থেকে বিষয়টি পরিষ্কার হতে। তিনি আসলে কী বলতে চাচ্ছেন!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডমিঙ্গোর ওপর ক্ষুব্ধ বিসিবি! মুখ খুললেন জালাল ইউনুস

আপডেট সময় ১২:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২