ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

দেশে হত্যার রাজনীতি শুরু বিএনপির হাতে: মতিয়া চৌধুরী

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আগস্ট মাস আমাদের জন্য বেদনাবিধুর। এই মাসেই জাতির পিতাকে আমরা হারিয়েছি, হারিয়েছি আইভি রহমানের মতো নেত্রীকে। বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে বিএনপির হাতে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, রাজনীতি আমরা করছি অনেকটা মৃত্যুকে হাতে নিয়েই।

আইভি রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, এ দেশের নারীমুক্তি, মানবমুক্তির জন্য আইভি রহমানের যে সংগ্রাম, সেটি বৃথা যাবে না। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন হামলাকারীরা যেকোনোভাবে নেত্রীকে শেষ করতে চেয়েছিল। সেদিন আহতরা যাতে চিকিৎসার সুযোগ না পায়, সে নির্দেশনাও তৎকালীন সরকার দিয়েছিল।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ৭১ এর গণহত্যা এবং ২০০১-০৬ পর্যন্ত ২৬ হাজার নেতাকর্মী হত্যাকাণ্ড দুটো একই সূত্রে গাঁথা। ৭১ এর ঘটনায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধ হলে, বিএনপিরও রাজনীতি নিষিদ্ধ করা উচিত।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মশিউর আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সংসদ-সদস্য কানিজ ফাতিমা আহমেদ, যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

দেশে হত্যার রাজনীতি শুরু বিএনপির হাতে: মতিয়া চৌধুরী

আপডেট সময় ১১:২৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২