ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের ধারে কাছেও নেই ভারত-অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের তালিকায় বাংলাদেশ দলের ধারে কাছেও নেই ক্রিকেটের অন্যতম সেরা পরাশক্তি অস্ট্রেলিয়া ও ভারত।

সুপার লিগের পয়েন্টে টেবিলে ইংল্যান্ডের পরেই আছে বাংলাদেশ। ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান টাইগারদের। মাত্র ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইংল্যান্ড।

বাংলাদেশের মতো ১৮ ম্যাচে অংশ নিয়ে ১২০ পয়েন্ট নিয়ে ভগ্নাংশের হিসেবে পিছিয়ে থেকে তৃতীয় পজিশনে রয়েছে পাকিস্তান।

১২ ম্যাচে ১১০ পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে নিউজিল্যান্ড। ১৫ ম্যাচে ১০৯ পয়েন্ট নিয়ে পঞ্চম পজিশনে আছে ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত।

ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম পজিশনে যথাক্রমে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও শ্রীলংকা। তার ঠিক পরেই অবস্থান দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ১০টি দল নিয়ে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। স্বাগতিক হিসেবে ভারত সরাসরি মূলপর্বে খেলবে। সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৭ দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।

২০২৩ সালের ১৮ জুন জিম্বাবুয়েতে বাছাই পর্বের খেলা শুরু হয়ে ৯ জুলাই শেষ হবে। ২১ দিনের বাছাই পর্ব শেষে চুড়ান্ত হবে কোন তিনটি দল বিশ্বকাপের মূলপর্বে খেলবে।

এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ ৮ দল সরাসরি অংশ নিয়েছিলো বিশ্বকাপে আর বাকি দুই দল এসেছিলো বাছাই পর্বের বাধা টপকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের ধারে কাছেও নেই ভারত-অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৯:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২