ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠবেন কোহলি, বিশ্বাস রবি শাস্ত্রীর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আসছে ম্যাচে কোহলি ৫০ ছোঁয়া ইনিংস খেলতে পারলেই বন্ধ হয়ে যাবে সব সমালোচনা বলে মনে করেন রবি শাস্ত্রী।

খুব যে খারাপ খেলছেন কোহলি, তা নয়। তবে গত কয়েক মাস ধরে নিজের মান অনুযায়ী ব্যাটিং করতে পারছেন না এ ব্যাটার। এতে কিছুটা সমালোচনার মুখেও পড়েছেন আপাতত বিশ্রামে থাকা এ ডানহাতি ব্যাটার।

প্রথম ম্যাচেই তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ভারতের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। দুই দেশের সাবেকরা এই ম্যাচ নিয়ে সরব বেশ কিছু দিন ধরেই। স্টার স্পোর্টস আয়োজিত মঙ্গলবার ভারতের সাবেক অলরাউন্ডার শাস্ত্রী বলেন, এই ম্যাচ দিয়েই কোহলির নিজেকে খুঁজে নেওয়া উচিত।

তিনি আশা করেন, দীর্ঘ সময় পর কোহলি এবার শান্ত হয়ে ফিরবে, কারণ তাকে নিয়ে সমালোচনার ঢেউ আপাতত থেমেছে। মাঠের বাইরে ছিল সে। এখন তাকে যা করতে হবে, তা হলো ছন্দে ফিরতে হবে। এশিয়া কাপে প্রথম ম্যাচেই যদি সে ফিফটি করে, টুর্নামেন্টের বাকি অংশে সমালোচকদের মুখ বন্ধ থাকবে।

শাস্ত্রী বলেন, আগে যা হয়েছে, তা এখন ইতিহাস। মনে রাখতে হবে, মানুষের স্মৃতিশক্তি ক্ষণস্থায়ী। আর এটা (ভালো-খারাপ) দুরকমই হতে পারে। তার এখন সুযোগ বর্তমানের শান্ত পরিবেশটাকে কাজে লাগানো এবং একেক দিন হিসেবে এগিয়ে যাওয়ার।

২০১৯ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই সেঞ্চুরি পাননি কোহলি। টেস্টে সবশেষ ১২ ইনিংসে ফিফটি করতে পেরেছেন কেবল একটি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও সাম্প্রতিক সময়ে ভুগছেন।

কঠিন সময়ের মধ্যে থাকা কোহলি শিগগির রান পাবেন বলে বিশ্বাস শাস্ত্রীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠবেন কোহলি, বিশ্বাস রবি শাস্ত্রীর

আপডেট সময় ০৯:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২