ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আওয়ামী লীগের গণবিরোধী সিদ্ধান্তে জীবন বিপর্যস্ত : এমরান সালেহ

আকাশ জাতীয় ডেস্ক:   

আওয়ামী লীগের বিশ্বাস যোগ্যতা ও গ্রহণযোগ্যতা তলানীতে মন্তব্য করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ-বিদেশে কেউ তাদের বিশ্বাস করে না। তাদের কথা ও কাজে কোনো মিল নাই। তাদের গণবিরোধী ও অগণতান্ত্রিক কার্যকলাপের কারণে মানুষের জীবন আজ বিপর্যস্ত। এই অবস্থা চলতে পারে না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাড়িয়া বাজারে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এমরান সালেহ।

এ সময় এমরান সালেহ বলেন, মানুষ চরম অর্থনৈতিক সঙ্কটে। মানুষের আয় রোজগার সঙ্কুচিত হয়ে গেছে। বেকারত্বের সংখ্যা বাড়ছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দফায় দফায় বাড়ছে। গ্রাম-শহরে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, চুরি-ডাকাতি হচ্ছে। মানুষন আজ অসহায়।

তিনি বলেন, এসব কিছুর মূলে সরকারের ব্যর্থতা, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী সিদ্ধান্ত এবং দুঃশাসন দায়ী। সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ। এখন নিজেদের ব্যর্থতা, দুঃশাসন আড়াল করতে লাগামহীন মিথ্যাচার করছে।

ব্যর্থতার দায় দায়িত্ব স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় শোচনীয় পরিস্থিতির জন্য তাদেরকেই দায়ী থাকতে হবে।

৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ এখলাস উদ্দিনের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আওয়ামী লীগের গণবিরোধী সিদ্ধান্তে জীবন বিপর্যস্ত : এমরান সালেহ

আপডেট সময় ১১:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২