ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ভারতে গিয়ে আমি এমন কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সেই বক্তব্য অস্বীকার করে মোমেন বলেছেন, ‘আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, আমি তার ধারে কাছেও নেই। এটি ডাহা মিথ্যা। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে- ভারতে গিয়ে এমন কথা বলিনি। নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি। ’

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘এটি ডাহা মিথ্যা। নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। গ্লোবাল কনটেস্ট যে অস্থিতিশীল অবস্থা তার প্রেক্ষিতে স্থিতিশীলতার কথা বলেছি আমি সেখানে।’

গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে … শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা অনুরোধ করেছি।

মন্ত্রীর এ বক্তব্য নিয়ে দেশের সব গণমাধ্যমে খবর প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরইমধ্যে সেই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনার মুখে পড়েন মোমেন।

খোদ আওয়ামী দলের উচ্চপর্যায় থেকেও এ নিয়ে আপত্তি জানানো হয়। পরে আ.লীগের শীর্ষ নেতাদের কেউ কেউ বলেন, এটি মোমেনের ব্যক্তিগত মন্তব্য। দল তার এমন বক্তব্যের দায় নেবে না।

এরপর পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাতে মোমেনের বিরুদ্ধে ‘শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভারতে গিয়ে আমি এমন কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২