ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এ কথা বলা বাংলাদেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা: সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হলেন সাকিব।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব জানালেন, রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম। সে জন্য ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে।

টি-টোয়েন্টি অধিনায়ক অকপটেই স্বীকার করলেন, ক্রিকেটের এই খুদে সংস্করণে ধুঁকছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে কিনা—এমন প্রশ্নে সাকিব বললেন, বাংলাদেশ ভালো করবে বারবার এ কথা বলা বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ধরনের ব্যর্থতা। এই ফরম্যাটে আমাদের দৃঢ়তা নেই।

সাকিব বলেন, নতুন কোচ শ্রীরামের সঙ্গে পরামর্শ করেই এশিয়া কাপের পরিকল্পনা করা হবে। তবে রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না তিনি। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে, সব শিখিয়ে দিতে হবে। ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে।

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ দুই আসরে ফাইনাল খেলেছিল। এবার বাংলাদেশ খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না। শেষ ১০ ম্যাচে আটটিতেই দল হেরেছে। সাকিবের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটিই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

এ কথা বলা বাংলাদেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা: সাকিব

আপডেট সময় ০১:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২