ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সৌম্য সরকারের আশা ধুয়ে দিল বৃষ্টি!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফর্মে নেই সৌম্য সরকার। নিজেকে প্রমাণ করতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে লড়ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানেও রান পাচ্ছিলেন না। যে কারণে এশিয়া কাপের দলেও ঠাঁই হয়নি তার।

নিজের ওপর এ কারণে আক্ষেপ থাকতেই পারে একসময়ের স্টাইলিশ ওপেনারের।

তবে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট হাসছিল তার। কিন্তু সেখানেও আক্ষেপটা বাড়লই বটে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষের সিরিজ নির্ধারণী তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। অনেক দিন পর নিজেকে ফিরে পাওয়ার ম্যাচেই কিনা বৃষ্টি সব শেষ করে দিল!

সেন্ট লুসিয়ায় শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করে ২৩৮ রান তোলে উইন্ডিজ। পেসার রেজাউর রহমান রাজা নেন ৪ উইকেট। দুই উইকেট নেন পেসার মৃত্যুঞ্জয়।

২৩৯ রানের তাড়ায় বাংলাদেশ ১৫.৪ ওভারে ৩ উইকেটে ৬১ রান তুলতেই নেমে আসে বৃষ্টি। এর মধ্যে অর্ধেক রানই ওপেনার সৌম্য সরকারের।

তার পর আর খেলা শুরু হতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলে সিরিজ ১-১ ড্র নিশ্চিত হয়। ৪টি চারের মারে ৪২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সৌম্য সরকার।

এ নিয়ে আক্ষেপে পুড়তে পারেন সৌম্য। কারণ বড় ইনিংস খেললে এশিয়া কাপে না হোক পরে হয়তো জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো হতো তার। কিন্তু সে আশাকে ধুয়ে দিল বৃষ্টির জল।

সংক্ষিপ্ত স্কোর—

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: ৫০ ওভারে ২৩৮/৯ (চন্দরপল ৪৩, জশুয়া ২৩, বিশপ ৬০, গ্রিভস ৩৬, ইমলাক ১৪, আথানেজ ৬, স্প্রিঙ্গার ২৩, চার্লস ৩, ফিলিপ ০, লুইস ৯*, মিন্ডলি ৭*; মুকিদুল ১/৫১, খালেদ ২/৪৩, রাজা ৪/৫০, রকিবুল ১/৪৫)।

বাংলাদেশ ‘এ’ দল : ১৫.৪ ওভারে ৬১/৩ (নাঈম শেখ ৩, সৌম্য ৩০*, সাইফ ২, মিঠুন ২০, শাহাদাত ১*; লুইস ২/১৮, স্প্রিঙ্গার ১/১)।

ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌম্য সরকারের আশা ধুয়ে দিল বৃষ্টি!

আপডেট সময় ০৭:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২