ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করাই বিএনপির রাজনীতি : আমু

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, উত্তরাধিকার সূত্রে খুনের রাজনীতির পৃষ্ঠপোষকতা করছে বিএনপি ও খালেদা জিয়া।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ‘দেশবিরোধী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাজনৈতিকভাবে পুনর্বাসন ও তাদের পৃষ্ঠপোষকতা করেছে জিয়াউর রহমান আর ২১ আগস্টের গ্রেনেড হামলাকাীদের খালেদা জিয়া।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে এই দলটিকে নিশ্চিহ্ন করাই ছিল ভয়াল ২১ আগস্টের হত্যাকাণ্ডের মূল লক্ষ্য। কিন্তু মহান সৃষ্টিকর্তা নিজের হাতে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আমির হোমেস আমু বলেন, ঐ দলটির আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য এ দেশের জনগণ জানেন। আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করাই বিএনপির রাজনীতি। তাদের সেই আন্দোলনে এদেশের জনগণ পাশে নেই।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ভারপ্রাপ্ত মহাসচিব ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করাই বিএনপির রাজনীতি : আমু

আপডেট সময় ১০:৫৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২