ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তরুণের আত্মহত্যা, একমাত্র ছেলেকে হারালেন বাবা-মা

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মালিবাগ বাজার এলাকায় পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে মেহেদী হাসান (২০) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের একমাত্র ছেলে।

পরিবারের দাবি, তেমন কিছুই হয়নি। সাংসারে নানা রকম ঝগড়াই হতেই পারে। তার প্রচণ্ড রাগ ছিল, এ কারণেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২০ আগস্ট) দুপুরে মালিবাগ বাজার গলি রনি টাওয়ারের দ্বিতীয় তলার বাসায় গলায় ফাঁস দেন মেহেদী হাসান। পরে বাবা ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্থায়ী বাড়ী চাঁদপুরের মতলব উপজেলায়। বর্তমানে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাবা-মার সঙ্গেই মালিবাগ বাজার এলাকায় থাকতেন। বাবার সঙ্গে কাঁচামালের ব্যবসা করতেন।

নিহতের বাবা আব্দুল কুদ্দুস জানান, সবাই একসঙ্গে থাকলে মঝেমধ্যে ঝগড়া হতেই পারে। এ কারণে আমার ছেলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে সে মারা গেছে বলে জানান চিকিৎসক।

এদিকে হাসপাতালে মেহেদী হাসানকে মৃত ঘোষণার সঙ্গে সঙ্গে বাবা-মা, দুই বোন, স্ত্রীসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকেন। তাদের বুকফাটা আর্তনাদে জরুরি বিভাগে লোকজন জড়ো হয়ে যায়।

এদিকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানার পুলিশকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তরুণের আত্মহত্যা, একমাত্র ছেলেকে হারালেন বাবা-মা

আপডেট সময় ১০:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২