ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ডমিঙ্গোর ‘ফিলোসোফি’ থেকে বের হতে চায় বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে অনেকদিন ধরেই। বিশ্বকাপের পর টানা চারটি সিরিজ জিততে পারেনি টাইগাররা।

এর মধ্যে তিনটিতে হার, বাকি একটি হয়েছে ড্র। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও হারতে হয়েছে বাংলাদেশকে।

এরপর টি-টোয়েন্টিতে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট। অধিনায়ক করা হয় সাকিব আল হাসানকে। নিয়োগ দেওয়া হয়েছে টি-টোয়েন্টির টেকনিক্যাল পরামর্শক। শনিবার এশিয়া কাপকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ।

এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, টি-টোয়েন্টিতে এবার রাসেল ডমিঙ্গোর ফিলোসোফি থেকে বের হতে চান তারা। এ নিয়ে সুজন সাংবাদিকদের বলেছেন, ‘প্রত্যেকটা কোচেরই আলাদা ফিলোসোফি থাকে। ডমিঙ্গোর সাথে আমাদের ফিলোসোফি হয়তো মিলছে না। যেহেতু আমরা টি-টোয়েন্টিতে ভালো করতে পারছি না, সুতরাং আলাদা ফিলোসোফিতে কাজ করে দেখিই না কি হয়!’

‘আমার মনে হয় না, রাসেল কিছু মনে করবে…যদি আমরা এমন করি। রাসেলকে বিরতি দেয়া না, একটা নতুনত্ব দেখা। এশিয়া কাপকে আমরা ওইভাবেই দেখছি। আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ট্যুর। ’

টি-টোয়েন্টি থেকে ডমিঙ্গোকে বিরতি দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘সামনে যেহেতু আমাদের এফটিপি অনেক বড়, প্লেয়ারদের যেমন ব্রেক দরকার, ম্যানেজমেন্ট-কোচদেরও ব্রেক দরকার। তাদেরও পরিবার আছে। একটা মানুষ তো সারাদিন কাজ করবে না, এগুলো আমাদের মাথায় আছে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডমিঙ্গোর ‘ফিলোসোফি’ থেকে বের হতে চায় বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২