ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ম্যাচের আগের দিন ৩ খেলোয়াড়কে হারিয়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত সাত সিরিজের ২১ ম্যাচ খেলে মাত্র ৮টি জিতেছে ক্যারিবীয়রা। বাকি রয়েছে আর মাত্র একটি সিরিজ। তাই ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের গুরুত্ব অনেক।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামবে তারা। কিন্তু তার আগের দিন তিন খেলোয়াড় শিমরন হেটমায়ার, কেমো পল ও গুদাকেশ মোতিকে হারিয়ে বড়সড় ধাক্কাই খেলো স্বাগতিকরা।

ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন হেটমায়ার। চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার কেমো পল। আর ভারতের বিপক্ষে খেলতে নেমে গত মাসে পাওয়া হাতের ইনজুরি থেকে এখনও সুস্থ হতে পারেননি বাঁহাতি স্পিনার মোতি।

তিন খেলোয়াড়কে হারিয়ে তাদের পরিবর্তে দুজনকে ডেকেছে ক্যারিবীয়রা। সবশেষে ২০১৫ সালে ওয়ানডে খেলা ব্যাটার জার্মেইন ব্ল্যাকউড ও অনভিষিক্ত লেগস্পিনিং অলরাউন্ডার ইয়ানিক কারিয়াহকে নেওয়া হয়েছে দলে। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ওডিন স্মিথকে।

সুপার লিগে এখন পর্যন্ত খেলা ২১ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের পর আর ম্যাচ খেলার সুযোগ থাকছে না তাদের সামনে। তাই সেরা আটে থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে তিন ম্যাচই জিতে রাখা জরুরি ওয়েস্ট ইন্ডিজের জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ম্যাচের আগের দিন ৩ খেলোয়াড়কে হারিয়ে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৭:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২