ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই এশিয়া কাপ নয়: গাঙ্গুলী

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে। যে কারণে ২০১২-১৩ সালের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত ভারত-পাকিস্তান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের মাঠের লড়াই দেখা যাচ্ছেনা এক দশক হলো।

আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। প্রতিযোগিতা শুরুর দ্বিতীয় দিনে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।

এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরেই টিভি চ্যানেলে টকশো থেকে শুরু করে চায়ের দোকানেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এশিয় কাপে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ভারত–পাকিস্তান ম্যাচটি এশিয়া কাপেরই একটা ম্যাচ। এই ম্যাচকেই এশিয়া কাপ মনে করার কোনো কারণ নেই। এটা আমার কাছে আর দশটি ম্যাচের মতোই।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী  আরও বলেন, আমরা যখন খেলতাম, তখন ভারত–পাকিস্তান ম্যাচকে অন্য ম্যাচের মতোই ভাবতাম। সব সময় টুর্নামেন্ট জিততে চাইতাম। এবার ভারত যথেষ্ট ভালো দল, তারা ভালো করছে। আমি আশা করি, এশিয়া কাপেও ভারতীয় দল তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে।

প্রসঙ্গত, এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। এই টুর্নামেন্টের ওয়ানডে ও টি–টোয়েন্টি সংস্করণ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মোট ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে আটটিতে জয় পেয়েছে ভারত। আর পাঁচটিতে হেরেছে। একটি ম্যাচে ফল হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই এশিয়া কাপ নয়: গাঙ্গুলী

আপডেট সময় ০৭:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২