ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৮০ রানে অলআউট ‘এ’ দল, ব্যর্থ সাব্বির-সৌম্য

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের আন-অফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৮০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সম্মানজনক স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ও স্ট্যান্ড বাই সৌম্য সরকারও এদিন ভালো করতে পারেননি।

শুরুতে ব্যাট করতে নামা নাঈম শেখ ৫ বলে শূন্যহাতে সাজঘরে ফেরেন। এর পর ফর্মে থাকা সাইফ হাসানও ৫ বল খেলে তোলেন ৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জাকের আলি।

সৌম্য সরকারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান। এন্ডারসন ফিলিপসের বলে তেজনারায়ণ চন্দরপলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

নানা জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বিরও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আউট হওয়ার আগে ৬ বলে ৪ রান করেন এ ব্যাটার।

বাকিদের মধ্যে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২০ বলে ১২, মাহমুদুল হাসান জয় ১৫ বলে ৪, আর মৃত্যুঞ্জয় চৌধুরী ১ বলে ০, নাইম হাসান ৫ বলে ০ রানে আউট হন।

শেষ পর্যন্ত ২৩ ওভার ২ বলে ৮০ রানে থামে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল মাত্র ২৩ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৮০ রানে অলআউট ‘এ’ দল, ব্যর্থ সাব্বির-সৌম্য

আপডেট সময় ০১:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২