ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়া কাপে একাদশে রিয়াদের জায়গা হবে?

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন কি না তা নিয়েই ছিল অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ১৭জনের দলে রাখা হয়েছে তাকে।

জিম্বাবুয়ে সফরে ‘বিশ্রামে’ থাকায় অধিনায়ক ছিলেন না। এশিয়া কাপেই নেতৃত্ব থেকে বাদ পড়েছেন পুরোপুরি।
কিন্তু একাদশে তার জায়গা এখনও অনিশ্চিত। প্রথমত অধিনায়ক তিনি নন, তার ওপর দলে মিডল-অর্ডার ব্যাটারও আছেন তুলনামূলক বেশি। যদিও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, একাদশে জায়গা আছে রিয়াদের। কারণ হিসেবে বলছেন অভিজ্ঞতা।

সোমবার তিনি বলেছেন, ‘মাহমুদউল্লাহর জন্য জায়গা তো থাকবেই। অভিজ্ঞতা আছে, এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলেছে। আমার মনে হয় ১২০টার মতো ম্যাচ খেলেছে। অভিজ্ঞতা তো আছেই। ব্যাটার আমরা অনেককে নিয়েছি, আমি যেটা বারবার বলছি পজিশন ফিক্সড করার কথা বলছি না যে কে কোথায় ব্যাট করবে। রিয়াদকে হয়তো উপরে ব্যাট করতে হতে পারে, হয়তো সাত আটে করবে। আপনি জানেন না কোথায় করাবো। ’

‘আমরা ওইভাবে বসিনি। যাওয়ার আগে ম্যাচ সিনারিওতে আমরা দুটি প্র্যাক্টিস করতে চাই। সবাইকে সবার দায়িত্বটা এবার বুঝিয়ে দেবো। আমাদের কী প্রত্যাশা, সেটাও স্পষ্ট করে বলা হবে। তাদের কাছে কী চাই। ১০৬-১০ স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি আন্তর্জাতিক ক্রিকেট জিততে পারবেন না। আপনার ১৪০-৫০ এ ব্যাট করতে হবে। আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট অনুসরণ করেন, তাদের নাম্বার ৬-৭ কী স্ট্রাইক রেটে ব্যাট করে, টপ অর্ডাররা কততে ব্যাট করে। ’

রিয়াদকে এশিয়া কাপের স্কোয়াডে রাখার ব্যাপারে সুজন বলেছেন, ‘সত্যি কথা বলতে আপনারা যেটা বললেন জায়গা দিয়েছেন। আমাদের হাতে কিন্তু এত খেলোয়াড় নেই। আপনি যদি এখন চান, দল বদল করে পারবেন না। আমি যেটা বললাম ইনজুরির একটা শঙ্কা আছে। অবশ্যই খেলোয়াড়দেরই তাদের খেলার ধরন বুঝতে হবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এশিয়া কাপে একাদশে রিয়াদের জায়গা হবে?

আপডেট সময় ০৭:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২