ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কারও সহানুভূতি চাই না: মুনিম শাহরিয়ার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলা মুনিম শাহরিয়ারকে নিয়ে দারুণ সম্ভাবনা দেখেছিল বিসিবি।

মুনিমের ভূয়সী প্রশংসা করে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, এবারের বিপিএলের আবিষ্কার মুনিম।

কিন্তু জাতীয় দলে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি ময়মনসিংহের এ তরুণ ক্রিকেটার। সব মিলিয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭২ স্ট্রাইকরেটে মুনিমের সংগ্রহ মাত্র ৩৪ রান।

যে কারণে আসন্ন এশিয়া কাপ থেকে বাদ পড়লেন ঘরোয়া ক্রিকেটের এ দুর্দান্ত পারফরমার।

এদিকে ক্যারিয়ারের শুরুতেই বিয়ে ও এশিয়া কাপে বাদ পড়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য শুনছেন তিনি। অনেকে আবার সহানুভূতি জানাচ্ছেন।

তবে এসব খোঁচা আর জাতীয় দল থেকে বাদ পড়ায় হতাশ নন মুনিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন ময়মনসিংহের এ তরুণ ক্রিকেটার। যোগ্যতা নিয়েই ফের জাতীয় দলে ফিরতে প্রত্যয়ী জানিয়ে মুনিম জানালেন, এ জন্য কারও কোনো সহানুভূতির প্রয়োজন নেই তার।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুনিম লিখেছেন— ‘আমি কারও সহানুভূতি চাই না। তবে আমি আবারও উড়ব। হয়তো আজকে অথবা কালকে অথবা কালকের পর দিন কিংবা তার পরের দিন। শুধু আমি ও আমার আল্লাহ্ জানে আমি কোথায় ছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আর কেউ আমার কথা জানুক বা না জানুক সেটি কোনো বিষয় না। তবে আমি আশা করি একদিন সবাই দেখবে যে আমি পারি। ইনশাআল্লাহ্ শিগগির আমি নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

কারও সহানুভূতি চাই না: মুনিম শাহরিয়ার

আপডেট সময় ০৭:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২