ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গাপটিলের রেকর্ড গড়া ম্যাচে হারল নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাটা নিয়ে কিছুদিন ধরেই লড়াই হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিলের মধ্যে।

রোববার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করে ফেরেন গাপটিল। আর এই রান করার পথেই রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন গাপটিল।

মার্টিন গাপটিল ১২১ ম্যাচে দুটি সেঞ্চুরি আর ২০টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৪৯৭ রান করে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় পজিশনে থাকা রোহিত শর্মার সংগ্রহ ১৩২ ম্যাচে চার সেঞ্চুরিতে ২৭টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৪৮৭ রান সংগ্রহ করেন।

৯৯ ম্যাচে ৩০টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৩০৮ রান করে তৃতীয় পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক ও দলটির অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি।

রোববার গাপটিলের রেকর্ড গড়া ম্যাচে ৭ উইকেটে হারিয়ে ১৪৫ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ভাগ বসায় স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাপটিলের রেকর্ড গড়া ম্যাচে হারল নিউজিল্যান্ড

আপডেট সময় ০৬:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২