ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আওয়ামী লীগের ছিলাম আছি থাকব, যখনই ডাকবে সাড়া দেবো: সোহেল তাজ

আকাশ জাতীয় ডেস্ক:   

তার বাবা-মায়ের রাজনৈতিক ইতিহাসের কথা উল্লেখ করে জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ আছে। যখন ডাকবে তখনই পাবে।’

সোমবার রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রাজনীতিতে আবার ফিরবেন কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা শহীদ তাজউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের ছিলাম, আছি এবং থাকব। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয়, যখন ডাকবে তখনই পাবে।’

সোহেল তাজ বলেন, ‘আমি মনে করি, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী জঘন্যতম একটি কলঙ্কজনক অধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি দেশের স্বপ্ন দেখিয়েছেন, যেখানে আমরা সমান অধিকার নিয়ে বসবাস করতে পারব, যেখানে ন্যায় বিচার থাকবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা আমাদের বুকে একটি ছুরিকাঘাত। আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের কাছে তার অবদান, জাতীয় ৪ নেতার অবদান তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর জীবনী, যাদের নিয়ে তিনি সংগ্রাম করেছেন সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের চালিকাশক্তি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

আওয়ামী লীগের ছিলাম আছি থাকব, যখনই ডাকবে সাড়া দেবো: সোহেল তাজ

আপডেট সময় ০৩:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২