ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জিএম কাদেরের

আকাশ জাতীয় ডেস্ক:  

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক বলে মনে করছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। চা শ্রমিকদের ন্যায্য এই দাবি মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে আন্দোলনরত চা শ্রমিকদের দাবির যৌক্তিকতা ও তা মেনে নিতে আহ্বান জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় এ উপনেতা।

বিবৃতিতে জিএম কাদের বলেন, যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার বঞ্চিত। বিবেকহীন শোষণে ধ্বংস হচ্ছে তাদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ।

‘দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। আসলে, দ্রব্যমূল্য উর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। শোষণের শিকার চা শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছেন’—যোগ করেন জিএম কাদের।

বিবৃতিতে জিএম কাদের অবিলম্বে চা শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জিএম কাদেরের

আপডেট সময় ০৩:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২