ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগারগাঁওয়ে রেস্টুরেন্টের আগুন নেভাতে গিয়ে ২ জন দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট এলাকায় কাঁচা লঙ্কা নামে একটি রেস্টুরেন্টের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে রেস্টুরেন্টের ২ কর্মচারী দগ্ধ হয়েছেন।

রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মনির হোসেন (২০) ও সুজন (১৮)।

ঘটনার পর তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের সহকর্মী সবুজ প্রধান জানান, ভবনের নিচ তলায় রেস্টুরেন্ট। আর ২য় তলায় স্টোর রুম। ৩য় তলায় থাকেন তারা। সকালে স্টোর রুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । ধোয়া দেখতে পেয়ে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় আগুনে মনির হোসেন ও সুজনের হাত পুড়ে যায়। আর প্রচণ্ড ধোয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধোয়ায় অসুস্থ আরও এক জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, মনিরের বাম হাতে ও সুজনের দু’হাত দগ্ধ হয়েছে। এছাড়া তাদের দু’জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আগুন এর আগেই নিভে গেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগারগাঁওয়ে রেস্টুরেন্টের আগুন নেভাতে গিয়ে ২ জন দগ্ধ

আপডেট সময় ০১:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২