ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেলিম প্রধানের মুক্তির জন্য আদালতে ঘুরছেন রাশিয়ান স্ত্রী আনা

আকাশ জাতীয় ডেস্ক:  

অনলাইন ক্যাসিনো ব্যবসার অভিযোগে গ্রেফতার হওয়া সেলিম প্রধানের মুক্তি জন্য আদালতে ঘুরছেন তার রাশিয়ান স্ত্রী আনা প্রধান। গত ১৪ দিন ধরে ঢাকার আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে স্বামীর জামিনের জন্য আইনি পরামর্শ করছেন তিনি। আনা প্রধান দাবি করেছেন, তার স্বামী নিরপরাধ।

গ্রেফতার সেলিম প্রধানের সঙ্গে দেখা করতে জুলাইয়ের শেষে ঢাকায় আসেন রাশিয়ান নাগরিক আনা প্রধান। গত ৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে অনুমতি নিয়ে কারাগারে স্বামীর সঙ্গে দেখাও করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে আদালতে আইনজীবীদের সঙ্গে স্বামীর জামিনের জন্য আইনি পরামর্শ করছেন তিনি।

সেলিম প্রধানের স্ত্রী আনা প্রধান গণমাধ্যমকে বলেন, ‌‘স্বামীকে মুক্ত করতে লড়াই করে যাব। এটি একটি সাজানো, বানানো মামলা। এই সাজানো মামলা থেকে আমার স্বামীকে অব্যাহতির জন্য রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমার ছোট বাচ্চাদের নিয়ে অনেক খারাপ সময় পার করছি। করোনাভাইরাস ও রাশিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশে আসতে দেরি হয়েছে। আমি আমার স্বামীর মুক্তি চাই।’

সেলিম প্রধানের আইনজীবী শাহিনুর ইসলাম জানান, সাক্ষী উপস্থিত না থাকায় এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ১৭ আগস্ট ধার্য করা হয়েছে।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে তিনটি মামলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সেলিম প্রধানের মুক্তির জন্য আদালতে ঘুরছেন রাশিয়ান স্ত্রী আনা

আপডেট সময় ১১:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২