ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইপিএল নিয়ে বিস্ফোরক অভিযোগ টেইলরের, থাপ্পড় মেরেছিল দলের মালিক!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্যাটার রস টেইলর তার আত্মজীবনীর মাধ্যমে একের পর এক বোমা ফাটিয়েই যাচ্ছেন। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিরুদ্ধে তার বিস্ফোরক অভিযোগ আলোচনায় উঠে এসেছে।

টেইলরের অভিযোগ, খারাপ পারফরম্যান্সের কারণে দলের মালিক তাকে তিন-চার বার চড় মেরেছিলেন। নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ এমনটাই দাবি করেছেন তিনি। টেইলরের ধারণা, সেই চড় মোটেই মজা করে মারা হয়নি।

২০১১ সালের আসরে তিনিরাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন। বইতে সেই সময়ের ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন, মোহালিতে সেই ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে খেলছিল রাজস্থান। টার্গেট ছিল ১৯৫ রানের। আমি শূন্য রানে এলবিডব্লিউ হয়ে যাই। লক্ষ্যমাত্রার ধারেকাছে যেতে পারিনি আমরা।

পরবর্তী ঘটনা উল্লেখ করে টেইলর লিখেছেন, ম্যাচের পর পুরো দল, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানজম্যান্ট হোটেলের সবচেয়ে উপরের ফ্লোরে একটি বারে ছিল। সেখানে শেন ওয়ার্নের সঙ্গে লিজ হার্লিও ছিল। হঠাৎ রাজস্থানের এক মালিক আমাকে এসে বলে, রস, তোমাকে লাখ লাখ ডলার দিয়ে শূন্য রান করার জন্য নিয়ে আসিনি! এর পরেই সে আমাকে তিন-চার বার চড় মারে!

টেইলরের অভিজ্ঞতা এখানেই শেষ হয়নি। তিনি আরও লিখেছেন, ওরা ওই ঘটনার পরে হাসাহাসি করছিল। হয়তো ভেবেছিল খুব জোরে চড় মারেনি। কিন্তু একবারও মনে হয়নি সেটা অভিনয় ছিল। কোনোদিনই এটা নিয়ে প্রতিবাদ করতে চাইনি। তবে কোনো পেশাদার টুর্নামেন্টে এরকম হতে পারে বলে আমার ধারণা ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইপিএল নিয়ে বিস্ফোরক অভিযোগ টেইলরের, থাপ্পড় মেরেছিল দলের মালিক!

আপডেট সময় ১০:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২