ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি কি বুড়ো হয়ে গেছি? প্রশ্ন বাবরের

আকাশ স্পোর্টস ডেস্ক: 

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এখন নেদারল্যান্ডসের পথে পাকিস্তান দল। সেখানে বাবর আজমের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তারা।

পাকিস্তান দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক বাবর আজম। যে কারণে টানা খেলে যাচ্ছেন এ তারকা ব্যাটার। সামনে থেকে দিয়ে যাচ্ছেন নেতৃত্ব। বিশ্রামের সুযোগ নেই সময়ের অন্যতম সেরা ব্যাটারের।

শুক্রবার নেদারল্যান্ডসের উদ্দেশে উড়াল দেওয়ার আগে সংবাদ সম্মেলনে বাবরকে সে কথাই স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের এক সাংবাদিক।

ওই সাংবাদিকের প্রশ্ন— ‘আপনার কি মনে হয় না, খেলার চাপ বেশি থাকায় ক্রিকেটাররা বিমর্ষ থাকে? আপনার কি যে কোনো দুটি ফরম্যাট খেললে ভালো হয় না?’

জবাবে বাবর পাল্টা প্রশ্ন ছুড়েন, তাকে দেখে কি মনে হচ্ছে যে, তিনি বুড়ো হয়ে গেছেন? দারুণ ফিট আছেন বলেই তিন ফরম্যাটে টানা খেলে যাচ্ছেন বলে জানালেন বাবর।

পাকিস্তানের অধিনায়ক সাংবাদিককে বলেন, ‘আপনার কী মনে হয়? আমি কি বুড়ো হয়ে গেছি? আমাকে দেখে কি বুড়ো মনে হয়?

এর পর হাসলেন। নিজেই জবাব দিলেন, আমার মনে হয় না, আমাদের কোনো দুই ফরম্যাটে আটকে যাওয়া উচিত। আসলে বিষয়টি নির্ভর করে খেলোয়াড়ের ফিটনেসের ওপর। যদি খেলার চাপ বাড়ে তা হলে আমরাও ফিটনেস লেভেলের উন্নতি করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমি কি বুড়ো হয়ে গেছি? প্রশ্ন বাবরের

আপডেট সময় ০৭:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২