ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

তাপসের উন্নত জীবনের স্বপ্ন ‘নির্মম বলি’

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের যুবক তাপস সরকার। স্বপ্নের দেশ আর উন্নত জীবনের আশায় গ্রিস থেকে সীমান্ত পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রচণ্ড গরমে প্রাণ হারিয়েছেন তিনি। জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাগউচা গ্রামের প্রয়াত সতীশ চন্দ্র সরকারের ছেলে তাপস।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে তাপসের মৃত্যুর বিষয়টি জেনেছেন পরিবার। তার নির্মম মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার জানায়, এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন তাপস। এরপর আনুমানিক আড়াই বছর আগে তিনি বিদেশে যান। গত ৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাপসের ছবি দেখে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, জেলার ছাতকে এক স্বজনের মুদি দোকানে পরিচালক হিসেবে কাজ করতেন তাপস। শহরের মন্ডলীভোগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। করোনা মহামারির ছয় মাস আগে বন্ধুদের সঙ্গে অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে চলে যান তিনি। সেখান থেকে গ্রিসে বসবাসকারি বাংলাদেশি এক দালালের মাধ্যমে সার্বিয়া যাওয়ার চুক্তি করেন। পরে সার্বিয়া থেকে অন্য দালালের মাধ্যমে যাবেন ইতালি।

এ রুটে দালালরা প্রথমে গ্রিসের বিভিন্ন সীমান্ত দিয়ে আলবেনিয়া প্রবেশ করান। পরে আলবেনিয়ায় দুই থেকে তিন দিন রেখে সুযোগ বুঝে মন্টিনিগ্রো নিয়ে যান। মন্টিনিগ্রো নিয়েই আটকে রেখে চুক্তি করা অর্থ আদায় করেন দালালরা। টাকা পরিশোধ হলে নিয়ে যান সার্বিয়া। পরে সেখান থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে স্লোভেনিয়া হয়ে ইতালি পৌঁছানো হয়।

সেই চুক্তি অনুযায়ী গত ৩ আগস্ট গ্রিস থেকে তাপসসহ প্রায় ৩০ জনের একটি দলকে আলবেনিয়া পৌঁছায় দালাল চক্র। আলবেনিয়া স্থল সীমান্ত থেকে তীব্র গরমের মাঝে ৮ ঘণ্টায় উঁচু পাহাড় পাড়ি দিয়ে মন্টিনিগ্রো প্রবেশের সময় হঠাৎ পাহাড়ের মাঝে লুটিয়ে পড়েন তাপস। এ সময় তার মৃত্যু নিশ্চিত ভেবে দালালসহ অন্যান্যরা তাকে রেখেই চলে যান। তার সঙ্গে থাকা পরিচিত দুজন অনেক চেষ্টা করে তার কোনো সাড়া না পেয়ে তারাও চলে যান। তবে তারা ওই ঘটনার একটি ভিডিও করে গ্রিসে থাকা স্বজনদের কাছে পাঠিয়ে দেন।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ঢাকাটাইমসকে জানান, ‘এলাকার একজন ছেলে ইতালি যাওয়ার পথে মারা গেছেন, এমন খবর শুনেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

তাপসের উন্নত জীবনের স্বপ্ন ‘নির্মম বলি’

আপডেট সময় ১১:৩৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২