ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্চেই শেষ হবে সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ: মেয়র তাপস

আকাশ জাতীয় ডেস্ক:

সায়েদাবাদে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। আগামী বছরের মার্চের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস।

বুধবার (১০ আগস্ট) সকালে রাজধানীর সায়েদাবাদ কেন্দ্রীয় মোটর গ্যারেজ ও বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, প্রতি বুধবার আমরা বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বের হই। আজও (১০ আগস্ট) আমরা সে ধারাবাহিকতায় সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসেছি। আপনারা জানেন, বাস রুট কার্যক্রম রেশনিংয়ের কার্যক্রম শুরু করেছি। একটির যাত্রাপথ শুরু হয়েছে, আরও দুটির কার্যক্রম আগামী পহেলা সেপ্টেম্বর উদ্বোধন করব। এসব কার্যক্রম বেগবান করার জন্য সায়দাবাদ বাস টার্মিনালকে আধুনিকায়ন নিজ অর্থায়নে শুরু করেছি। ৩০ কোটি টাকার বেশি ব্যয়ে এ কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি বলেন, অনেক আগে সায়দাবাদ টার্মিনাল নির্মাণ হওয়ার পর কোনো সংস্কার হয়নি। এখানে জলাবদ্ধতাসহ অবকাঠামো ভঙ্গুর ও খারাপ অবস্থায় ছিল। এজন্য বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকা শহরের গণপরিবহন যেন শৃঙ্খলাবদ্ধ করা যায় সেজন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্চেই শেষ হবে সায়েদাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ: মেয়র তাপস

আপডেট সময় ১২:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২